ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মানববন্ধন

#

নিশাত শাহরিয়ার

২২ ডিসেম্বর, ২০২৫,  2:39 AM

news image

পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পদ বঞ্চিতরা। 

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক এজিএস আতিকুর রহমান উজ্জল, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ হাদিস হাওলাদার, বনানী থানা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম, ছাত্রনেতা মোহাম্মদ হেলাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য নূরে আলম, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি বিপ্লব মিত্র, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ফজলে রাব্বি হৃদয়, মোহাম্মদ আরাফাত আমিন রাজিব, মোহাম্মদ মিরাজ, মো: সোহেল, আরিফুল হাসানসহ পদ প্রত্যাশী ছাত্রদল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আমরা কেউই সংগঠনের বিরুদ্ধে না। ফ্যাসিবাদী হাসিনা সরকারের শাসনামলের দীর্ঘ সময় আমরা রাজপথে ছিলাম সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে। অথচ বর্তমান বাস্তবতায় আজ নিজেদের অধিকার আদায়ের জন্য মানববন্ধন করতে হচ্ছে।

ফ্যাসিবাদী সরকারের শাসনামলে জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি'র ভ্যানগার্ড হিসেবে কাজ করেছিল উল্লেখ করে পদ বঞ্চিত সাবেক নেতাকর্মীরা বলেন, যেকোনো পরিস্থিতিতে রাজপথে সাহসী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বর্তমান বাস্তবতায় পথ বঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বলে জানান তারা। একাধিকবার আশ্বাস দিয়েও পূর্ণাঙ্গ কমিটি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পদ বঞ্চিত সাবেক নেতা কর্মীরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন