ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনের ফটকে তালা দিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  6:41 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৩ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে তারা এ তালা লাগিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

তালা লাগানো ফটকগুলো হলো-চারুকলা অনুষদ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন তাদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।‌

তিনি আরও বলেন, আমাদের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন। সেখানে সিসিটিভি ক্যামেরা আছে কিনা তা আমরা যাচাই করছি। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন