ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেয়ায় মুফতি আমির হামজাকে নিয়ে ব্যাপক সমালোচনা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৫,  2:21 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার নানা আলোচিত কর্মকাণ্ডে বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন আলোচিত এই ইসলামি বক্তা। মঙ্গলবার (০২ ডিসেম্বর) তার নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় কুষ্টিয়ার এক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতের এই প্রার্থী। আর তার পাশের চেয়ারে বসে আছেন কিছু মানুষ।

এদিকে শ্রোতাদের চেয়ারে বসিয়ে মুফতি আমির হামজার টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

তারা বলছেন, আমির হামজা শিষ্টাচার রক্ষা করেননি। টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। ছোট পরিসরে হলেও মঞ্চ অথবা উঁচু স্থান ব্যবহার করা উচিত ছিল।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন