ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জামায়াতের অভিনন্দন

#

রাহাত শরীফ (গোপালপুর)

০৪ ডিসেম্বর, ২০২৫,  9:58 PM

news image

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং জেলা আমীর আহসান হাবীব মাসুদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ৩৬টি আসনে মনোনয়ন ঘোষণা করেন। ঘোষিত তালিকায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন পান।

বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর সন্ধ্যায় জামায়াতের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন—“অভিনন্দন সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল-৫ (সদর) আসন।” রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা পাঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা কমেন্টে মাসুদের প্রশংসা করছেন। অনেকে এটিকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন