ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

টাঙ্গাইল-৩ আসনে প্রার্থীতা ফিরে পাওয়ায় স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৬ জানুয়ারি, ২০২৬,  1:01 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্রপ্রার্থী আইনিন নাহার নিপা।

তিনি বৃহস্পতিবার( ১৫জানুয়ারী) বিকাল ৫টায় বাইচাইল তার নিজ নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে সমর্থিত লোকজন নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।আইনিন নাহার নিপা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ শে ডিসেম্বর সহকারী রিটার্নিং অফিসারের নিকট নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য মনোনয়ন পত্র জমা দেন।

২ তারিখে বাছাইয়ে তার মনোনয়ন পত্রে নির্বাচনী বিধি মোতাবেক সেখানে ১% ভোটারের স্বাক্ষর থাকার কথা থাকলেও তা দেখাতে পারেননি বলে বাতিল করে দেন।পরে তিনি নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচন কমিশনের নিকট আপিল করেন।

পরে বাছাইয়ে তাকে বৈধ বলে ঘোষনা দেন।তার মনোনয়ন পত্র বৈধ হওয়ায় তার সমর্থিত লোকজনের মাঝে উচ্ছসিত দেখা যায় আনন্দে মিষ্টি বিতরণ করেন। তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন আমার মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তাই আমি নির্বাচনে ভোটারদের মাঝে গিয়ে কাজ করতে পারবো। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন