ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

টাঙ্গাইল-৩ আসনে 'বহিরাগত বয়কট' স্লোগানে আজাদ খানের মনোনয়নের দাবিতে মানববন্ধন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৮ নভেম্বর, ২০২৫,  8:33 PM

news image

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে দীর্ঘ মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন প্রদানের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

ঘাটাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন হাজার হাজার সমর্থক। তাঁরা ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে দেউলাবাড়ি পর্যন্ত রাস্তার দু'পাশে দাঁড়িয়ে মানববন্ধনের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেন।

বিক্ষোভকারীদের হাতে ছিল 'বয়কট বয়কট বহিরাগত বয়কট' লেখা ব্যানার ও ফেস্টুন।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বর্তমান মনোনীত প্রার্থীকে 'বহিরাগত' আখ্যা দিয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানান। তাঁদের মূল দাবি হলো, এলাকার জনপ্রিয় ও পরীক্ষিত নেতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে যেন মনোনয়ন দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদানকারী নেতারা বলেন, জনপ্রিয়তার ভিত্তিতে সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ এই এলাকার গণমানুষের নেতা। তিনি জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন পাওয়ার যোগ্য। আমরা বহিরাগত কাউকে চাই না। অবিলম্বে এই আসন থেকে বহিরাগত প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে স্থানীয় জনপ্রিয় নেতা আজাদ খানকে মনোনয়ন দিতে হবে।

বক্তারা বিএনপির হাইকমান্ডের প্রতি অনুরোধ জানান, স্থানীয় নেতাকর্মী ও জনগণের দাবিকে সম্মান জানিয়ে অবিলম্বে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন