ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলের সাতটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

#

রাহাত শরীফ (গোপালপুর)

০৪ নভেম্বর, ২০২৫,  3:27 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত প্রার্থীদের তালিকা অনুযায়ী—

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু, ভাইস চেয়ারম্যান। 

টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির। 

টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন, নির্বাহী কমিটির সদস্য।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপির সদস্য।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক। 

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান।

তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন