ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থীর বিজয়ে কালাই উপজেলা যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:08 PM

news image

জয়পুরহাট-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব আব্দুল বারী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছে কালাই উপজেলা যুব অধিকার পরিষদ।

শুক্রবার  (১৩ফ্রেবুয়ারি২৬) এক সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল বারীর হাতে ফুলের তোড়া তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি জয়পুরহাট-২ আসনের সার্বিক উন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. অন্তাজ মন্ডল, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. সুমন মন্ডল, অর্থ সম্পাদক মো. আল-আমিন মহন এবং প্রচার সম্পাদক মো. জালাল উদ্দিন ফকির।

সংগঠনের নেতারা বলেন, জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকায় গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, জয়পুরহাট জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনে এবারের নির্বাচনে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন