ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জয়পুরহাট জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. শাহিন আর নেই

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১১ ডিসেম্বর, ২০২৫,  1:09 AM

news image

জয়পুরহাট জেলার যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন আর নেই। বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

মো. শাহিনের মৃত্যুর খবরে যুব অধিকার পরিষদসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একজন উদার, সৎ, পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতিক হিসেবে তিনি সর্বজনপ্রিয় ছিলেন। তাঁর অকালে চলে যাওয়া সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পরিবারের প্রতি শোক জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “তিনি ছিলেন আমাদের প্রেরণা। তার কর্মনিষ্ঠা, মানুষকে ভালোবাসার মনোভাব, এবং সংগঠনের প্রতি নিবেদন—সবই আমাদের পথচলায় শক্তি জুগিয়েছে। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালাম।”

মৃত্যুকালে মো. শাহিন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জয়পুরহাট যুব অধিকার পরিষদ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন