ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

জয়পুরহাটের মাত্রাইয়ে নির্বাচনী মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলামের কর্মী সমাবেশ

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  4:56 AM

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই ছিল সমাবেশের অন্যতম লক্ষ্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছিলিমপুর জি.এম. দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে মাত্রাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। ১ নম্বর মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যবস্থাপনায় কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম জাহিদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু নির্বাচনের সময় নয়, সবসময় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এলাকার মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশা জানতে তাদের কাছে যেতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের বিশ্বাস অর্জনের মাধ্যমেই নির্বাচনী সাফল্য পাওয়া সম্ভব।

নিজের রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার সময় তিনি হামলা-মামলা ও বিভিন্ন হয়রানির মুখোমুখি হয়েছেন। তারপরও সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাননি। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তিনি করেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখার কথা জানান।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে বিভাজন থাকলে নির্বাচনী কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। তাই ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মাত্রাই ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, জনসেবা ও সামগ্রিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা মো. সুজাউল ইসলাম মন্ডল বলেন, সংগঠনের প্রাণশক্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা। দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে একযোগে কাজ করলে সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মী সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন