ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২০ জানুয়ারি, ২০২৬,  12:07 AM

news image

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) জমার বিপরীতে সুদের হার বাড়ানো হয়নি। আগের মতোই ১১ থেকে ১৩ শতাংশ সুদের হার বহাল রাখা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (১৮ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জিপিএফ ও সিপিএফে জমাকৃত অর্থের মধ্যে ১৫ লাখ টাকা পর্যন্ত সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জমার ওপর সুদ পাওয়া যাবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি অর্থের ক্ষেত্রে সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, একসময় সরকারি কর্মচারীরা জিপিএফ ও সিপিএফে জমার বিপরীতে ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত সুদ পেতেন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে এই সুদের হার কমিয়ে ১১ থেকে ১৩ শতাংশে নির্ধারণ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই হার কার্যকর রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন