ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু

জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৪ নভেম্বর, ২০২৫,  1:55 AM

news image

গাজীপুর মহানগর পুলিশের (জি এম পি) সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার আজ ২৩/১১/২০২৫ ইং রবিবার সকাল ১১টায় কমিশনারের কার্য্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় যেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

সভায় কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, “গাজীপুর একটি দ্রুত বর্ধনশীল শিল্পনগরী। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং নাগরিকবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জি এম পি সর্বোচ্চ গুরুত্ব দেবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সামাজিক সমস্যা, অপরাধ দমন, সড়ক নিরাপত্তা, মাদক নির্মূলসহ নাগরিকভোগান্তি সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্ন করেন। জবাবে কমিশনার বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক তথ্য এবং গঠনমূলক সমালোচনা পুলিশ প্রশাসনকে আরও কার্যকর হতে সহায়তা করে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনারসহ জি এম পি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে পুলিশ-সাংবাদিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন