ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

জামায়াত আমীরের আগমনে চাটখিলে স্বাগত মিছিল

#

আসাদুল্লাহ গালিব রুবেল

৩০ জানুয়ারি, ২০২৬,  2:10 AM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত আনন্দ মিছিলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের উপস্থিতিও লক্ষ্য করা যায়। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে স্বাগত মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাটখিল দক্ষিণ বাজারে গিয়ে মিছিল শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌর আমীর মাওলানা আক্তার হোসেন, সেক্রেটারি মাস্টার সাফায়েত হোসেনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।  

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন শুক্রবারের জনসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন