ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৬ মার্চ, ২০২৬,  3:45 AM

news image

দন্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে গণতন্ত্রী পার্টির।

গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো:আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।

গণতন্ত্রী পার্টি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সম্প্রতি জাতীয় সংসদে এমন কিছু ব্যক্তির নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যাদের ভূমিকা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বিতর্কিতভাবে যুক্ত বলে দীর্ঘদিন ধরে আলোচিত। বিষয়টি জাতির মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনার সাথে সম্পর্কিত হওয়ায় এটি জনগণের মধ্যে নানা প্রশ্ন ও অনুভূতির জন্ম দিয়েছে।

গণতন্ত্রী পার্টি মনে করে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, অসংখ্য মানুষের ত্যাগ ও লাখো মা-বোনের আত্মসম্মানহানির বেদনাবিধুর ইতিহাস আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ। সেই প্রেক্ষাপটে জাতীয় সংসদের মতো সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানে গৃহীত প্রতিটি সিদ্ধান্তে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির আবেগের প্রতি সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রাখা জরুরি।

আমরা মনে করি, যেসব ব্যক্তি বা গোষ্ঠীর অতীত কর্মকাণ্ড নিয়ে জাতির মধ্যে বিতর্ক রয়েছে, তাদের বিষয়ে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের মতো বিষয়গুলো অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সাথে বিবেচনা করা প্রয়োজন। এতে করে জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ এবং জনগণের অনুভূতির প্রতি যথাযথ সম্মান অক্ষুণ্ণ থাকবে।

গণতন্ত্রী পার্টি আশা করে, ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট সকলেই অধিক দায়িত্বশীলতা ও বিবেচনার পরিচয় দেবেন, যাতে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত থাকে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন