ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী মৌলভীবাজারে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পোরশায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০২ জুলাই, ২০২৬,  4:37 AM

news image

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তরুণ সাংবাদিকদের ভবিষ্যৎ সম্মুখের প্রজ্জ্বলিত বাতিঘর, মানবতার ফেরিওয়ালা, সাংবাদিক নেতৃত্বের আইডল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর সাবেক আহবায়ক ও কালীগঞ্জ প্রেসক্লাবের বার বার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক সময়ের সাহসী সাংবাদিক মো. আল-আমিন দেওয়ান আল আবেদী।

দিনভর ৪৯তম জন্মদিন উপলক্ষে নানা ফুলেল শুভেচ্ছায় কেটেছে তার। সকাল থেকে স্থাণীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক ও সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা জানাতে আসেন।

তিনি ১ জুলাই ১৯৭৮ইং তারিখে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারের দেওয়ান বংশে মোল্লাবাড়ীর মরহুম মোহাম্মদ আলী দেওয়ান ও ফাতেমা বেগম দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন। ৬ ভাই ১ বোনের মধ্যে মো. আল-আমিন দেওয়ান ৪র্থ সন্তান।

তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল (হাদিস) পাশ করেন। ১৯৯৩ সন হতে সাপ্তাহিক যুব কন্ঠ পত্রিকার মাধ্যমে সংবাদ পত্রে যাত্রা শুরু করেন। তিনি দৈনিক গণতদন্ত, দৈনিক রুপবাণী, দৈনিক গণজাগরণ, ডেইলী মুসলিম টাইমস্, বাংলাদেশ অভজারভারসহ বিভিন্ন স্থাণীয় ও  জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেছেন।

তিনি বর্তমানে দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দৈনিক গণমুখ পত্রিকার ষ্টাফ রিপোর্টার, দৈনিক নওরোজ, ডেইলি মর্নিং গ্লোরী'র উপজেলা প্রতিনিধি হিসেবে এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফেয়ার নিউজ ২৪ ডটকমে কাজ করছেন।

তাকে শুভেচ্ছা জানানোর আয়োজনে ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। ভক্ত, শুভাকাঙ্খীসহ দেশের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিলো বেশ উপভোগ্য। 

সাংবাদিক মো. আল-আমিন দেওয়ান আল আবেদী তাঁর জন্মদিনের অনুভূতি জানিয়ে বলেন, জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটা দিন। স্বীকার করি আর না করি এই দিন প্রায় সবাই চায় প্রিয়জনদের শুভেচ্ছা, ভালবাসা আর আন্তরিকতা। ৪৯তম জন্ম দিন উপলক্ষ্যে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালন করা হয় তার জন্মদিন।

তিনি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতোটা ভালবাসে তা কখনো কল্পনাও করিনি।’ সাংবাদিক সমাজের নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘সাগর-রুনি জীবন দিয়ে আপনাদেরকে একত্রিত করেছেন। আপনারা আর বিভক্ত হবেন না।’ মুঠো ফোনের মাধ্যমেও দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, জন্ম দিনের শুভেচ্ছা পাওয়ার দাবীদার বাবা-মা। কারণ তাঁদের জন্যই আমরা এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পেয়েছি। আমাদের জীবনের সব অর্জনই তাঁদের অসংখ্য ত্যাগের বিনিময়ে পাওয়া।বাবা-মার ভালোবাসা কখনো ফুরায় না। তাই আমি আমার জীবনে জন্মদিনের সকল ভালবাসা ও শুভেচ্ছা বাবা-মাকে উৎসর্গ করলাম। মহান আল্লাহ আমার মা-কে সুস্থ্য রাখুন এই কামনাই করি। আজ আমার জন্মদাতা পিতা জীবিত নেই। মহান আল্লাহ তায়ালা আমার মরহুম পিতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। 

জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানান গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, পেশাজেবী সাংবাদিক সংগঠন গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. মুক্তাদির হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল হক (শিশির), দৈনিক গনমূখ কালীগঞ্জ উপজেলার সংবাদদাতা মোঃ আবুল কালাম খান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক  সহসাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটির সদস্য মারুফ হাসান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মো: আলমগীর মোল্লাহ, কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক (জুয়েল), দপ্তর সম্পাদক শামীমা মুক্তা খুশি খানম, ক্রীড়া সম্পাদক তুহীন ডি কস্তা, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মুজিবুর রহমান। 

সাংবাদিক মো. আল-আমিন দেওয়ান আল আবেদীর জন্মদিন উপলক্ষ্যে তাকে আরো শুভেচ্ছা জানান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা সভাপতি শাকিল আহমেদ দরাই, ইসলামী ছাত্র সেনা উপজেলা সভাপতি মো. ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া, বাংলাদেশ হিজবুর রাসুল (দ.) উপজেলা সভাপতি আলহাজ্ব দেওয়ান সফিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রেজাউল করিম ভূইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

সকলেই সাংবাদিক মো. আল-আমিন দেওয়ান আল আবেদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার আগামীতে সুন্দর পথ চলা কামনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন