ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জনগনের অধিকার আদায়ে নির্বাচনে অংশ নিতে চান নাসিম মোড়ল

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

০২ আগস্ট, ২০২৬,  1:28 AM

news image

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের আকন্দবাড়ী সংলগ্ন এলাকায় মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বাদ আছর নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং আইনুল ইসলামের সঞ্চালনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।

বক্তব্যে মো. নাসিম মন্ডল গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।

সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম আকন্দ বলেন, স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ কর্মসূচির প্রচার ও আয়োজনে সহযোগিতা করছেন। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন