ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জনগণের সরকার গড়ার প্রত্যয়ে নির্বাচনী মাঠে আব্দুল বারী

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২৩ জানুয়ারি, ২০২৬,  12:41 AM

news image

“সবার আগে বাংলাদেশ”—এই আদর্শকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো. আব্দুল বারী তাঁর নিজ জন্মভূমি মাত্রাই ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মাঠে নামেন তিনি। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের দরিদ্র ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের মাধ্যমে দরিদ্র পরিবারের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।”

তিনি আরও বলেন, “জয়পুরহাট জেলার বহু গ্রামীণ এলাকায় আজও কাঁচা রাস্তা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব রাস্তা দ্রুত পাকা করা হবে। গ্রাম হবে শহরের মতো উন্নত—এটাই আমাদের লক্ষ্য। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের জীবনমান পরিবর্তন।”

বিশেষ অতিথির বক্তব্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. ইব্রাহিম হোসেন ফকির বলেন, “বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। এই দল কখনো জনগণের ভোটাধিকার থেকে সরে যায়নি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”

এছাড়াও কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জনসভা সফল করতে মাত্রাই ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে। সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়নের আহবায়ক জাহিদুল ইসলাম। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন