ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জনগণের আস্থা পুরোপুরি অর্জন করতে পারেনি বিটিভি: তথ্যমন্ত্রী

#

নিশাত শাহরিয়ার

২০ মার্চ, ২০২৬,  12:10 PM

news image

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি বড় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলেও এটি এখনো পুরোপুরি জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বিটিভিকে একটি আস্থাভাজন ও আধুনিক গণমাধ্যমে পরিণত করাই বর্তমানে তার প্রধান চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালেে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে আধুনিক ও যুগোপযোগী করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন