ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

#

নিশাত শাহরিয়ার

১১ মার্চ, ২০২৬,  11:11 AM

news image

ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। সংগঠনের ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে সক্রিয় নেতাদেরই নতুন কমিটিতে গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

বিগত দিনে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং গ্রহণযোগ্য নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হোক এমনটাই প্রত্যাশা নতুন কমিটিতে পদ প্রত্যাশী নেতাদের।

নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, মোঃ কাজী জিয়া উদ্দিন বাসিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।

ছাত্রদলের নতুন কমিটির সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী বেশ কয়েকজন থাকলেও সবচেয়ে এগিয়ে রয়েছেন খোরশেদ আলম সোহেল। তিনি বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সভাপতি পদ প্রত্যাশী জহির রায়হান আহমেদ বলেন, যারা বিগত সময়ে রাজপথের সক্রিয় ভূমিকা পালন করেছে, এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষেত্রে অগ্রভাগে থেকে ভূমিকা পালন করেছেন এমন ত্যাগী কর্মীদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা উচিত।

সভাপতি পদ প্রত্যাশী তৌহিদুর রহমান আউয়াল বলেন, যেহেতু কমিটির মেয়াদ দুই বছর হয়েছে, তাই স্বাভাবিক ভাবে সংগঠনের গতিশীল রক্ষায় নতুন কমিটি অবশ্যই হবে।

সভাপতি পদপ্রত্যাশী মমিনুল ইসলাম জিসান বলেন, কমিটি গঠনের ধারাবাহিক প্রক্রিয়ায় নিয়মিত নতুন কমিটি হবে, হওয়া উচিত।

নতুন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপিতি গণেশ চন্দ্র রায় সাহস।

ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী বেশ কয়েকজন থাকলেও সবচেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালনও করেছেন তিনি।

নতুন কমিটির সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী রাজু আহমেদ বলেন, নতুন কমিটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। তাদেরকে দিয়ে কমিটি দিলে তৃণমূল নেতা-কর্মীরা খুশি হবে।

এর আগে, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।

পরে ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। যদিও দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন