ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউএনও'র দায়িত্বে সানজিদা আক্তার শ্রীমঙ্গল লোকালয় থেকে 'হেলে সাপ' উদ্ধার বড়লেখায় ব্রাকের উদ্যোগে ২৫০ জন কিশোরীকে হাতে কলমে প্রশিক্ষন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন পোরশার ছাওড় ইউনিয়ন পরিদর্শনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই গাজীপুরে প্রতারক হাবিবের কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৭২০ পিস ইয়াবাসহ আটক ১

চ্যানেল নাইনে চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন রিয়াজ শাওন

#

জে এইচ টিপু

৩০ জানুয়ারি, ২০২৬,  2:21 AM

news image

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তরুণ সাংবাদিক, লেখক ও কনটেন্ট নির্মাতা রিয়াজ শাওন।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল নাইনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চ্যানেল নাইনের জেনারেল ম্যানেজার অনিসুন ইসলাম, হেড অব নিউজ বেলাল তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় সংবাদ বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রিয়াজ শাওন দীর্ঘদিন ধরে চাঁদপুরে মাঠপর্যায়ের সাংবাদিকতা করে আসছেন। তিনি বর্তমানে চাঁদপুরের জনপ্রিয় দৈনিক “শপথ” পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বহুল পঠিত অনলাইন নিউজ পোর্টাল RKnews71–এর ডেস্ক ইনচার্জ হিসেবেও কাজ করছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় তার দক্ষতা ইতোমধ্যেই সহকর্মী ও পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিত মুখ। তার পরিচালিত জনপ্রিয় ফেসবুক পেজ “চাঁদপুরীয়ান”–এর মাধ্যমে চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় মানুষের জীবনঘনিষ্ঠ নানা গল্প নিয়মিত তুলে ধরা হয়। তথ্যসমৃদ্ধ ও ভিজ্যুয়ালভিত্তিক এসব কনটেন্ট তরুণ প্রজন্মের কাছেও ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় সাংবাদিক মহলের মতে, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও আধুনিক ডিজিটাল কনটেন্ট তৈরির দক্ষতা—এই দুইয়ের সমন্বয় রিয়াজ শাওনকে আলাদা করেছে। ফলে চ্যানেল নাইনের মতো জাতীয় পর্যায়ের টেলিভিশনে চাঁদপুরের সংবাদ আরও দ্রুত, বস্তুনিষ্ঠ ও প্রাণবন্তভাবে উপস্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।

নিয়োগ পাওয়ার অনুভূতি জানিয়ে রিয়াজ শাওন বলেন, “চ্যানেল নাইনের মতো একটি স্বনামধন্য টেলিভিশনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। আমি চেষ্টা করবো চাঁদপুরের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে।”

ব্যক্তিগত জীবনে রিয়াজ শাওন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই লেখালেখি ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সাংবাদিকতায় তার এই অগ্রযাত্রা চাঁদপুরের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন অনেকে।