ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অর্থপাচারকারীদের নয়, সাধারণ মানুষের ওপর চাপানো হয়েছে বাজেটের বোঝা বড়লেখা থানায় সিসি ক্যামেরা সার্ভার স্টেশনের উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিশীল করেছে বিজ্ঞান: গোলাম রছুল ইসলামের পক্ষে কেউ না আসলে আমরা একাই পথ চলবো বড়লেখায় ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ ও সনদ বিতরণ পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার মাদক কোনো সমাধান না, এটা জীবন ধ্বংসের কারণ: এটিএম কামরুল ইসলাম

চারশো নারী-পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু

#

নিশাত শাহরিয়ার

০৭ জুন, ২০২৬,  6:29 PM

news image

শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক হিসেবে জনগনের সেবায় নিরলসভাবে কাজ করতে চান বলে অভিব্যক্তি ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু। 

রবিবার (৭জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু বলেন, বিএনপি গণমানুষের দল। সাধারন মানুষের পাশে থাকার প্রত্যয়ে বিএনপির প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ। পতিত স্বৈরাচারের অনুসারীদের কোন ষড়যন্ত্র দলীয় ঐক্যে ফাটল ধরাতে পারবে না বলে জানান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু।

অনুষ্ঠানে উপস্থিত চারশো জন নারী-পুরুষের মাঝে লিটন মাহমুদ বাবুর উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, যুগ্ন আহবায়ক মীর কামাল, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, আলমগীর হোসেন লালু, আনোয়ার হোসেন মাসুদ, ওলামা দলের মাওলানা সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুর রহমান লিটন ও আদাবর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি এইচ এম মোজাম্মেল হক।