ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে নিখোঁজের ২ দিন পর পাওয়া গেল অটোচালকের মরদেহ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৪ অক্টোবর, ২০২৫,  8:06 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২০) নামে এক অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুড়িপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রুহুল আমিন উপজেলার ঘাটাইল ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।রুহুল আমিন গত মঙ্গলবার অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ঈদগাহ মাঠের জঙ্গলের পাশে নির্জন স্থানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।

পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রুহুল আমিনের পরিবার তার মরদেহটি শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,    ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে। শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন