ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ঘাটাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অ্যাডভোকেট নাসিরের গণসংযোগ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৭ অক্টোবর, ২০২৫,  9:07 AM

news image

ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার কার্যক্রম  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' কর্মসূচি বাস্তবায়ন এবং 'ধানের শীষ'-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।

রবিবার (২৬ অক্টোবর, ২০২৫) দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তিনি সাগরদিঘী ইউনিয়নের কামালপুরের সোবাহান মার্কেট, কামালপুরের ফকির মার্কেট, মালির চালার আমতলা, পাগারিয়ার বিমানপাড়া মোড়, পাগারিয়ার তেমোড় বাজার, মালির চালার মৈনুত্তিরচালা এবং মালির চালার বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

এ সময় অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফার মূল বিষয়বস্তুগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ধানের শীষের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের চলমান সংকট সমাধানে তারেক রহমানের এই রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণসংযোগ ও পথসভাগুলোতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট নাসির ঘাটাইল উপজেলায় বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম ও গণসংযোগ করে আসছেন।

এই কর্মসূচিকে ঘিরে সাগরদিঘী ইউনিয়নসহ ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন