ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

জে এইচ টিপু

০৯ অক্টোবর, ২০২৫,  4:45 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গোবিন্দগঞ্জ পৌর এলাকার সরবর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের আহবানে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম, মন্ডল, খন্দকার আমিনুল ইসলাম মন্ডল, আব্দুল করিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম, দেলোয়ার হোসেন, আহসানুল হক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, জয়দুল ইসলাম জীবন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-অর্থ সম্পাদক আব্দুল জলিল শেখ, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আমিরুল ইসলাম মন্ডল ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খাইরুল ইসলাম।

সভার শুরুতে জাতীয় পার্টি পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক হিসেবে কাজী ওয়াতিনুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আইয়ুব আলী দায়িত্ব পান। সভা শেষে সর্ব সিদ্ধান্তক্রমে সাবেক ছাত্রনেতা ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন