ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গোপালপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৯, আতঙ্কে এলাকাবাসী

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৭ অক্টোবর, ২০২৫,  12:40 AM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া ইউনিয়নের নেংড়া বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক পাগলা কুকুরের তাণ্ডবে অন্তত ৮ থেকে ৯ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল-খয়রা রঙের কুকুরটি হঠাৎ করে বাউলভাঙা ও নাগরা বাজার এলাকায় প্রবেশ করে যত্রতত্র লোকজনকে কামড়াতে শুরু করে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন —নজরুল ইসলামের মেয়ে ঝিনুক (৮), চা বিক্রেতা লাল চানের স্ত্রী মর্জিনা (৪০), হায়দারের মেয়ে, জামাল বৈরাগীর স্ত্রী (৫৫)। এছাড়াও আরও কয়েকজনকে কামড় দেয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত পাগলা কুকুরটি ধরার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন