ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

গোপালপুরের নগদা শিমলায় আনছার আলী সাগরের নেতৃত্বে মোটর শোভাযাত্রা

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  5:00 AM

news image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী সাগরের নেতৃত্বে প্রায় ১৫০টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার আগে মোনাজাত ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত শেষে আনছার আলী সাগরের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

এ সময় নগদা শিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সড়কে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনছার আলী সাগর। তিনি বলেন, “আমি বিগত দিনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। ইনশাআল্লাহ, এবারও আমি নির্বাচনে অংশগ্রহণ করব। দল আমাকে মনোনয়ন দেবে—এ ব্যাপারে আমি আশাবাদী এবং সেই প্রত্যাশাই রাখি।”

মোটরসাইকেল শোভাযাত্রায় নগদা শিমলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন