ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোপালপুরের ধুলুটিয়া-আশুলিয়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৫ আগস্ট, ২০২৬,  1:15 AM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধুলুটিয়া-আশুলিয়া বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (১৪ আগস্ট) ধুলুটিয়া এলাকাবাসীর আয়োজনে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচে দুইটি পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপ ও ‘বি’ গ্রুপের নৌকা অংশগ্রহণ করে। নদী-বিলের বুকে মাঝিদের ছন্দময় বৈঠার টানে প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী ধুলুটিয়া-আশুলিয়া বিলে জড়ো হন। নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো এলাকায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

নৌকা বাইচকে কেন্দ্র করে বিলের দুই পাড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর তীব্র লড়াই ও মাঝিদের দক্ষতা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন