ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

গাজীপুর -৫ আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে মসজিদে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:11 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে একাধিক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় ছিনিয়ে এনেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক দুইবারের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনের ফলাফল ঘোষণার সাথে সাথে প্রতিটি ভোটকেন্দ্র কালীগঞ্জের নারী-পুরুষ শিশুসহ আনন্দে আত্মহারা। ভোট কেন্দ্র থেকে ফলাফল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনাহলে একাধিক এমপি প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করলেও ফজলুল হক মিলনের ধারে কাছে কেউ আসছে পারেনি ,পরবর্তীতে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে বেসরকারিভাবে এই নেতাকে বিজয়ী ঘোষণা করা হয়।

দলীয় নির্দেশনা এবং এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশনায় কোনরূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দে আনন্দিত না হয়ে ভোটের পরের দিন শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়া জন্য নির্দেশ প্রদান করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে উপজেলার মোক্তারপু ইউনিয়নের ৮ নং ওয়াডের  দিঘুয়া টেক পাড়া ( বিএনপির) টেক  জামে মসজিদে জুমার নামাজের পর জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দলের বর্তমান চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোযা শেষে মিষ্টি বিতরণ করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এন পি নেতা সিরাজুল ইসলাম  জমির মেম্বার। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইসলাম রফিকের নেতৃত্বে  এই মিষ্টি বিতরণ করা হয়।

অন্যান্যর মাঝে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হক শামীম, যুবদল নেতা কাইয়ুমসহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন