ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৭ অক্টোবর, ২০২৫,  9:30 AM

news image

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫ সাংবাদিকের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতে দায়ের করা মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবের সদস্যরা এতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার এবং সঞ্চালনা করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল।অনুষ্ঠানে বক্তব্য দেন—জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,গাজীপুর মহানগর পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. আলতাফ হোসেন সিরাজি,আমার জনতা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ছানাউল্লাহ নূরী,চ্যানেল এস প্রতিনিধি ও গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ,

বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক শাহীন আল মামুন, সামছুদ্দিন জুয়েল, গোলাম কিবরিয়া, মো. নুরুজ্জামান শেখসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা হয়রানিমূলক ও স্বাধীন গণমাধ্যমের প্রতি বাধা সৃষ্টিকারী। তারা ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মামলা প্রত্যাহারের দাবি জানান।সাংবাদিক নেতারা আরও বলেন—“ভুক্তভোগীর বক্তব্য প্রকাশ করে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেন। এ ধরনের সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন