ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গাজায় ত্রাণবাহী জাহাজ আটকের নিন্দা জানাল গণতন্ত্রী পার্টি

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৮ অক্টোবর, ২০২৫,  6:34 PM

news image

গণতন্ত্রী পার্টি গাজায় চলমান ইসরায়েলী বর্বরোচিত হামলার মাধ্যমে নারী-শিশুসহ মানুষ খুন এবং ত্রাণবাহী জাহাজ আটকের নিন্দা জানিয়ে কঠোর ভাষায় বিবৃতি দিয়ে এ দাবি জানিয়েছে।

বুধবার, (৮ অক্টোবর) বিকাল ৪ টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী,ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.শহীদুল্লাহ শিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে পার্টির নেতৃবৃন্দ গভীর নিন্দা জানিয়ে বলেন, গাজায় আধিপত্যবাদী আগ্রাসী ইসরাইল বিশ্ব জনমতের প্রতি কোন তোয়াক্কা না করে বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল মাকির্ন সাম্রাজ্যবাদের মদদে দীর্ঘদিন যাবত গাজায় নারী-শিশুসহ অনাগত মানুষকে নির্বিচারে হত্যা করে চলছে।

অন্যদিকে গাজায় বুভুক্ষ মানুষের সাহায্যের জন্য বিভিন্ন দেশ থেকে পাঠানো মানবিক সহায়তা ত্রাণ বাহী জাহাজে হামলা চালিয়ে জাহাজ জিম্মি করে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে। গণতন্ত্রী পার্টি ইসরাইল কর্তৃক  সকল অমানবিক নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং অবিলম্বে গাজায় সকল হামলা এবং ত্রাণবাহী জাহাজের উপর আক্রমনে তীব্র নিন্দা করছে এবং অবিলম্বে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে স্বাধীনতাকামী জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি অবিচল আস্তা ও সংহতি প্রকাশ করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন