ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

#

জে এইচ টিপু

২৩ অক্টোবর, ২০২৫,  10:42 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে দলটির কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত উপজেলা দিবস উপলক্ষ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি জনাব আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক কওছার আজম হান্নু, সুন্দরগঞ্জ পৌরসভার সাংগঠনিক সম্পাদক ডা. লিটন, উপজেলা সহ-সভাপতি মুন্সি সাজু, ছাত্রনেতা মোসলেম মিয়াজি এবং যুবনেতা নূর মোহাম্মদ রাফি।

আলোচকগণ উপজেলা দিবসের তাৎপর্য ও বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঠে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন বলেন, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে সর্বাত্মকভাবে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জয় নিশ্চিত করতে হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন