ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

গাইবান্ধায় দুই আসনে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৩ জানুয়ারি, ২০২৬,  9:06 PM

news image

গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-০২ (সদর) আসনে ৩ জনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন—শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়নপত্র সঠিক না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।

অপরদিকে গাইবান্ধা-০২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-০২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন