ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি পীর হাবিবুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:08 AM

news image

গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও সংসদ সদস্য, বিপ্লবী জননেতা বীর মুক্তিযোদ্ধা পীর হাবিবুর রহমান-এর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক যৌথ স্মরণ বিবৃতিতে গণতন্ত্রী পার্টি-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, পীর হাবিবুর রহমান মুক্তিযুদ্ধের পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও মেহনতী মানুষের জীবনমান উন্নয়নে তিনি আজীবন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এ দেশের মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রাম করতে গিয়ে তাঁকে বহুবার কারাবরণ, জুলুম-নির্যাতন সহ্য করতে হয়েছে এবং দীর্ঘ সময় আত্মগোপনে থেকে আন্দোলন চালিয়ে যেতে হয়েছে। ত্যাগ, সাহস ও মানবতাবাদী চেতনায় তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। তাঁর মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা পাওয়া অত্যন্ত দুর্লভ।

বিবৃতিতে আরও বলা হয়, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। এ উপলক্ষে আজ সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাগের খলা গ্রামের নিজ বাড়ি (পীর বাড়ি) সংলগ্ন মরহুমের মাজারে গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে মাজার জিয়ারত, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন