ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

গণঅধিকার পরিষদ নেতার বিয়েতে ডিজেল উপহার

#

নিশাত শাহরিয়ার

২৫ মার্চ, ২০২৬,  8:23 PM

news image

পটুয়াখালীর এক বিয়ে বাড়িতে দেখা গেল ভিন্ন চিত্র। নতুন জামাইয়ের হাতে তুলে দেওয়া হলো বোতলভর্তি ‘ডিজেল’।

মঙ্গলবার (২৪ মার্চ) দুমকি উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়েতে এমন ব্যতিক্রমী উপহার দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা কৃষিবিদ ফাহিমের সঙ্গে আঙ্গারিয়া ইউনিয়নের শারমিন স্বর্ণার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তৈলের তীব্র সংকট মোকাবিলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন’। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়, যা নিয়ে এখন জেলাজুড়ে বইছে আলোচনার ঝড়।

বিয়েতে কেন এমন অদ্ভুত উপহার—এমন প্রশ্নে আয়োজকরা জানান, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে বর্তমানে ডিজেলের তীব্র সংকট চলছে। পটুয়াখালী ও দুমকি উপজেলার ৭টি ফিলিং স্টেশন ঘুরেও মোটরসাইকেলের জন্য তেল পাননি নেতাকর্মীরা।

শেষে খুচরা দোকান থেকে চড়া দামে ডিজেল সংগ্রহ করতে হয়েছে। জনদুর্ভোগের এই বাস্তব চিত্র তুলে ধরতেই তারা বিয়ের মঞ্চকে বেছে নিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন