ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: রাশেদ খাঁন

#

নিশাত শাহরিয়ার

৩০ নভেম্বর, ২০২৫,  11:50 PM

news image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে যান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনসহ একটি প্রতিনিধি দল। 

রবিবার রাত ৮.০০ টায় চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আপোষহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক। তিনি কখনোই শেখ হাসিনার সাথে আপোষ করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। আপোষ করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তাঁর এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমরা আজকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আমরা জানতে পেরেছি, তার অবস্থা অপরিবর্তিত। তাঁর জন্য আমরা দোয়া করি। দেশবাসীর কাছেও তাঁর জন্য দোয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহসভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান ও সৈয়দ মোঃ ইব্রাহিম রওনক প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন