ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল

#

বাহার মিয়া

০২ ডিসেম্বর, ২০২৫,  9:24 PM

news image

 ময়মনসিংহের ভালুকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সোমবার বিকেলে ৭ নং মল্লিক বাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর সাতেঙ্গা চৌরাস্তা বাজারের একটি মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চঞ্চল এর সভাপতিত্বে ও ভালুকা উপজেলা যুবদল নেতা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা মোঃ রুবেল খান, রানা পারভেজ রিপন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এছাড়াও এসময় স্থানীয় নারী-পুরুষসহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন