ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৫ ডিসেম্বর, ২০২৫,  6:13 PM

news image

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান, এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম মর্তুজা শিপলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার রক্ষায় সবসময় আপোষহীন ভূমিকা রেখেছেন। নানা বাধা, হামলা-মামলা ও রাজনৈতিক চাপের মুখেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি দেশের মানুষকে নিজের শক্তি বলে মনে করতেন এবং বলতেন—‘এই দেশ আমার, এদেশের মানুষ আমার।’”

নেতৃবৃন্দ আরও বলেন, “দেশনেত্রীর অসুস্থতায় আমরা সবাই উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাই।”

মাহফিলে বিএনপি, অঙ্গসংগঠন, শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন