ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় নওয়াপাড়া প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত

#

মতিন গাজী (যশোর)

০৯ জানুয়ারি, ২০২৬,  3:37 AM

news image

তিন বাবের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অভয়নগরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবে আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাগরিববাদ প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা এস এম আবিদ হাসান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ।

আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বর্তমান সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, সদস্য রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, জাহিদ হাসান লিটন, আশরাফুল আলম লিপু, গাজী আবুল হোসেন, রনজিৎ মল্লিক প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হাসিবুর রহমান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন