ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

খালেদা জিয়ার কবর জিয়ারতকে কেন্দ্র করে জিয়া উদ্যানে অভিনব ব্যবসা

#

নিশাত শাহরিয়ার

১০ জানুয়ারি, ২০২৬,  7:29 AM

news image

সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানের পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতকে কেন্দ্র করে জিয়া উদ্যানে অভিনব ব্যবসায় নেমেছে নয়া সিন্ডিকেট। 

রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়তই আসছেন দলীয় প্রধানের কবর জিয়ারত করার জন্য। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে সুবিধাবাদী সিন্ডিকেট। 

কবর জিয়ারত করতে আসা দলীয় নেতাকর্মীদের কাছে কালো ব্যাজ ও ধানের শীষের প্রতীক চড়া মূল্যে বিক্রি করছে তারা। কারো কাছে ২০০ টাকা, কারো কাছে ১০০ কিংবা নেতাকর্মীদের মানসিকতা বুঝে ২০ থেকে ৫০ টাকাতেও বিক্রি করছে কালো ব্যাজ এবং ধানের শীষের প্রতীক। অনেকে নিতে না চাইলেও জোর করে তাদের কাছে বিক্রি করা হচ্ছে। এভাবেই চলছে অভিনব এই ব্যবসা। এই কাজে নিয়োজিত রয়েছেন বেশ কয়েকজন তরুণ।

বিষয়টি দলীয় নেতাকর্মীদের অনেকের কাছে বিব্রতকর হলেও বিভিন্ন কারণে তারা কিছুই বলতে পারছেন না বলে জানান অনেকেই। আবার দূর-দূরান্ত থেকে আশা দলীয় নেতাকর্মীরা ভয়ে মুখ খুলছেন না বলেও জানা যায়।

এ বিষয়ে কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এভাবে দলীয় নেতাকর্মীদের হয়রানি করার বিষয়টি দলের হাই কমান্ডের অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন