ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

কোরআন অবমাননার প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন ও বিক্ষোভ

#

মতিন গাজী (যশোর)

০৮ অক্টোবর, ২০২৫,  12:32 AM

news image

পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে যশোরের অভয়নগরে আকিজ জুট মিলস্ লিমিটেডের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, মহাব্যবস্থাপক আবু জাফর প্রামানিক, কর্মকর্তা কাজী সানোয়ার হোসেন, দাউদ হোসেন মিয়া প্রমুখ।

কোরআন অবমাননাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ইসলামের পবিত্র গ্রন্থের অবমাননার ঘটনায় দেশের মুসলিম জনতার ক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনের (সিআইপি) সার্বিক তত্ত্বাবধানে এক ঘন্টা মিল বন্ধ রেখে এই আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অংশগ্রহণে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে মিলের প্রধান ফটকে এসে শেষ হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন