ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কোম্পানীগঞ্জে বিএনপির তারুণ্যের সমাবেশ

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১৭ অক্টোবর, ২০২৫,  9:48 PM

news image

“বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক” “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই দুই স্লোগানকে ধারণ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় “তারুণ্যের সমাবেশ“ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য দলীয় মনোনয়ন প্রত্যাশী ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স ও মেট্রো হোমস্ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। 

শুক্রবার সকালে বসুরহাটস্থ মেট্রো ভবনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির নেতা ফখরুল ইসলাম।

বিপুল সংখ্যক তরুন যুবকের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহনাজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনিসুল হক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান টিপু, জেলা সেচ্ছাসেবক দলের মহি উদ্দিন ছোটন, গোলাম মহি উদ্দিন শাহিন, শিল্পপতি ফখরুল ইসলামের ছেলে তারুণ্যের প্রতিক উদীয়মান যুবনেতা জোবায়ের ইসলাম, ছাত্রদল নেতা আজিজ আজমীর প্রমুখ।

সমাবেশ শেষে তরুণদের উদ্যোগে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে বর্ণাঢ্য র‌্যালী শেষে বসুরহাট জিরো পয়েন্টে সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন