ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

কৃষক বাঁচলে বাঁচবে দেশ: খায়রুল হাসান

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২০ নভেম্বর, ২০২৫,  1:32 AM

news image

গাজীপুরে কালীগঞ্জে বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) খলাপাড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে ৫০০ কৃষককের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান। 

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হাসান বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই দেশের মাটি সোনার চেয়ে ও খাটি। অতি সহজেই এই মাটি থেকে ফসল ফলে। কৃষকরা পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট সার বীজ পানি সেচের সুবিধা পেলে এই সেক্টর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির ভিত্তি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা কৃষিখাতকে আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, অর্থ সম্পাদক মাহমুদউল্লাহ প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন