ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মোঃ আজিজুর রহমান স্বপন

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৪ নভেম্বর, ২০২৫,  11:13 PM

news image

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মোঃ আজিজুর রহমান স্বপন।‌ তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২১ বছর একটানা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। পুনরায় জেলা আমির নির্বাচীত হওয়ায় তাঁর নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে দলীয় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

শপথ পড়ানো শেষে এক প্রতিক্রিয়া মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “আজিজুর রহমান সরকার স্বপন একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ সংগঠক। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা জামায়াত নতুন গতিতে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

এ বিষয়ে পুনরায় নির্বাচীত জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ্ সংগঠনকে শক্তিশালী করা, নৈতিক সমাজ গঠন এবং গণমানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরো বলেন জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা একটি কঠিন কাজ। আমাকে আবারো যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি এজন্য সংগঠনসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন