ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১৩ নভেম্বর, ২০২৫,  7:55 PM

news image

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী অভিযানে বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারন নাগরিকদের ওপর নির্যাতনকারী মোট ১৩ জন ফ্যাসিস্টকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার সময় গ্রেফতার করে পুলিশ।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন- চর রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারী উপজেলার ৪নং পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী চর ভূরুঙ্গামারী এলাকার মোঃ রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী ৬নং কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম ওরফে মোঃ এজাজুল ইসলাম (৪৫), ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জগলুল হায়দার (৫০), নাওডাঙ্গা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল কবির পিয়াস (৩২), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮), উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান (৪৪), কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন রনি (৩৯), কুড়িগ্রাম সদরে নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ এরশাদুল হক আরিফ (৩০),  কচাকাটা বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (৩৮),  রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের পাঠাগার সম্পাদক মোঃ কাইয়ুম আলী (৩৫) ও নাগেশ্বরী রামখানা ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ নুর আলম (৪৬)। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে মোট ১৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন