ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কুড়িগ্রামে "বন্ধু কুড়িগ্রাম ৯০"এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

০৪ অক্টোবর, ২০২৫,  8:30 PM

news image

"এসো মিলি প্রাণের বন্ধনে"এই স্লোগানে কুড়িগ্রামে "বন্ধু কুড়িগ্রাম ৯০"এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর সন্ধ্যায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়াস্থ ওএফসি ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে "বন্ধু কুড়িগ্রাম ৯০" সংগঠনের আয়োজনে এই বন্ধু সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন "বন্ধু কুড়িগ্রাম ৯০" সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আবু জোবায়ের মুকুল, সদস্য আব্দুল গফ্ফার সেলিম, সভাপতি মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য সহকারী অধ্যাপক ও সাংবাদিক শামসুজ্জোহা চৌধুরী সাজু, আরিফুল ইসলাম, রোস্তম, লিমন, আতাউর, গায়ক সফি, কল্লোল, ফারুক,মালেক,নুরন্নবী, মানিক,মতিন, বেবী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা সংগঠনের অন্যান্য মহিলা ও পুরুষ বন্ধু সদস্যরা।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, "বন্ধু কুড়িগ্রাম ৯০" এটি আমাদের একটি ব্যক্তিগত সামাজিক সংগঠন। এটার মাধ্যমে আমরা যেন আমাদের ৯০ ব্যাচের সকল বন্ধুদের সুখে দুখে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের সেবা করতে পারি এটাই আমাদের লক্ষ্য।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন