ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুমিল্লা -৯ আসনে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে মীর আবুবকর সিদ্দিকির মনোনয়ন দাখিল

#

আমজাদ হোসেন (লাকসাম)

২৯ ডিসেম্বর, ২০২৫,  4:40 PM

news image


লাকসাম (কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী হিসেবে ইসলামি ফ্রন্ট বাংলাদেশের ‘চেয়ার’ প্রতীকে মীর আবুবকর সিদ্দিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ২৮/১২/২৫ ইং সোমবার নির্ধারিত সময়ে তিনি লাকসাম উপজেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশসহ বৃহত্তর সুন্নি জোটের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মীর আবুবকর সিদ্দিক বলেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লাকসাম–মনোহরগঞ্জের সাধারণ মানুষ তার পাশে থাকবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মীর আবুবকর সিদ্দিকের সম্পৃক্ততা রয়েছে। তারা মনে করেন, এবারের নির্বাচনে ‘চেয়ার’ প্রতীক সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচন কার্যালয় এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন