ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুমিল্লা-৯ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র দাখিল

#

আমজাদ হোসেন (লাকসাম)

২৯ ডিসেম্বর, ২০২৫,  4:32 PM

news image

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগন্জ) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান তার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ আবুল কালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্ল্যানের বাস্তবায়নে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। পাশাপাশি তিনি নির্বাচনের পূর্বঘোষিত অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যামিলি কার্ড এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন