ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রাম সীমান্তে ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৫ ডিসেম্বর, ২০২৫,  10:35 AM

news image

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দাবি করেছে, পুশ-ইন করা ব্যক্তিদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (গতকাল) মধ্যরাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে তিনজন নারীসহ মোট ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।

ভোরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কেদার ইউনিয়নের সাহেবেরখাষ এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে চলাচলের সময় গোলের হাট ও কচাকাটা বাজার এলাকায় বিজিবির হাতে আটক হন।

আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার বাসিন্দা শাহার আলী জানান, তারা দীর্ঘদিন ডিটেনশন ক্যাম্পে ছিলেন। পরে বিএসএফ তাদের রাতের আঁধারে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের দলে নারীসহ মোট নয়জন ছিলেন।

এ বিষয়ে বিজিবির কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্ত এলাকার মধ্যেই অবস্থান করছিলেন। তাদের আটক করে একই পথে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন