ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

কিশোরগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সম্ভাব্য প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৬ অক্টোবর, ২০২৫,  4:45 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ -৩(করিমগঞ্জ  ও তাড়াইল)  আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হাফেজ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার গুণধর ইউনিয়নের  ৯নং ওয়ার্ড (উজানবরাটিয়া,ছনকান্দা,জলভাঙ্গা) ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন পযার্য়ের নেতাকর্মী সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার,১৫ অক্টোবর বিকাল সাড়ে ৫ টার দিকে ছনকান্দা হাজী বাড়ীর সামনে গুণধর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাজহারুল ইসলাম নাঈম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হাফেজ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির সভাপতি মো.রফিকুল ইসলাম ভূঁইয়া।এ সময় করিমগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো: রুহুল আমিন, সহ সভাপতি আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গুণধর ইউনিয়ন কমিটির সেক্রেটারি মোজাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো.আমিনুল ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।