ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

কালীগঞ্জে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা'র পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২১ মে, ২০২৬,  11:21 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা' উপলক্ষ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস কালীগঞ্জের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।  

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সরকার সাখাওয়াত হোসেন ও বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নুর মোহাম্মদ।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবদুস সাত্তার, সার্টিফিকেট পেশকার সামসুন নাহার শিমু, বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। 

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ভূমিসেবা মেলার উদ্দেশ্য ছিল অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এ মেলায় নাগরিকরা তাৎক্ষণিক ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান, ডিসিআর সংগ্রহ ও মৌজা ম্যাপের মতো বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা ও পরামর্শ গ্রহণ করেছেন।  

তিনি আরও জানান, সেবা গ্রহণের জন্য মেলা প্রাঙ্গণে হেল্পডেস্কের মাধ্যমে ভূমি সম্পর্কিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়েছে।

কোনো প্রকার জটিলতা ছাড়াই দ্রুত কিভাবে ডিজিটাল ভূমিসেবা, যেমন: ই-পর্চা গ্রহণ করা যায়, তিন দিনব্যাপী এ মেলায় এসব বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের লক্ষ্য।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন